মা’কে সঙ্গে নিয়ে বাবার বইয়ের পঞ্চম খণ্ড প্রকাশে দিঠি
অভি মঈনুদ্দীন ঃ উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, প্রযোজক, পরিচালক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ারের ‘অল্প কথার গল্প গান’ বইয়ের পঞ্চম খণ্ড প্রকাশিত হলো এবারের একুশে গ্রন্থ মেলায় খন্দকার সোহেলের প্রকাশনা সংস্থা ‘ভাষাচিত্র’ থেকে বইটির প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে গাজী মাজহারুল আনোয়ারের জীবদ্দশায়। মূলত পারিবারিক উদ্যোগে দিঠি ও তার বড় ভাই উপলের আন্তরিকতায় মুগ্ধ হয়ে প্রকাশক খন্দকার সোহেল বইটি প্রকাশ করতে ভীষণ আগ্রহ প্রকাশ করেন। গাজী মাজহারুল আনোয়ারের কাছ থেকে নানান সময়ে তার সিনেমা জীবন, গানের ভুবনে পথচলা’সহ আরো নানান বিষয় বইটিতে উঠে এসেছে।
এর আগে এই প্রকাশনা সংস্থা থেকে বইটির চারটি খণ্ড প্রকাশিত হয়েছে। এই নিয়ে পঞ্চম খণ্ড প্রকাশিত হলো। গেলো ২৪ ফেব্রুয়ারি বইমেলার ‘ভাষাচিত্র’র স্টলে দিঠি তার মা জোহরা গাজী, ভাই উপল, গায়ক মোমিন বিশ্বাস’কে সঙ্গে নিয়ে পঞ্চম খণ্ড প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত হন।
বাবার লেখা বইটি প্রসঙ্গে দিঠি বলেন,‘ বইমেলাতে আব্বুর লেখা অল্প কথার গল্প গানের পঞ্চম খণ্ড প্রকাশ পেলো। আব্বু আমাদের মাঝে নেই। কিন্তু আমি বিশ্বাস করি আব্বু তার লেখা গানের মাঝে শত শত বছর বেঁচে থাকবেন। আর যেসন গানের মধ্যেদিয়ে আব্বু বেঁচে থাকবেন সেসব গানের নেপথ্য কথাও উঠে এসেছে এই বইটিতে। এসেছে সিনেমার গল্পও। শুরু থেকেই পাঠকের কাছ থেকে আমরা এই বইটির জন্য বেশ সাড়া পাচ্ছি। আশা করছি পঞ্চম খণ্ড’তেও পাঠকের সাড়া মিলবে। এবারের প্রকাশনা অনুষ্ঠানে আম্মু আর ভাইয়া সঙ্গে ছিলো। সময়টা খুউব ভালো কেটেছে। আমার বড় ভাই উপল এই বইটির জন্য অনেক শ্রম দিয়েছেন, অনেক কষ্ট করেছেন। তার প্রতি মন থেকে কৃতজ্ঞতা, ভালোবাসা। ধন্যবাদ খন্দকার সোহেল ভাইকে, ভাষাচিত্র পাশে ছিলো বলেই আব্বুর অনেক না বলা কথা পাঠক পড়তে পারছেন, জানতে পারছেন। আন্তরিক ভাবে কৃতজ্ঞ মোমিন বিশ্বাস এর প্রতি। এই বই মূলত তারই পরিশ্রমের ফসল। আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন।’
আরও পড়ুনএদিকে দিঠি তার বাবার ৮২’তম জন্মদিনে যমুনা টিভিতে প্রচারিত ‘শোবিজ টুনাইট’ অনুষ্ঠানে বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন। সঙ্গে ছিলেন তার মা জোহরা গাজী। এছাড়াও বাবার জন্মদিনে চ্যানেল আইতে ‘সকালের গান’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দিঠি। সঙ্গে ছিলেন মোমিন বিশ্বাস।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1774177397.jpg)

_medium_1774464140.jpg)
