ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০৮ দুপুর

ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন আয়োজনের আহ্বান মির্জা ফখরুলের

সংগৃহীত,ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন আয়োজনের আহ্বান মির্জা ফখরুলের

অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রেখে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত শোক সভায় তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুন

বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের মাধ্যমে প্রকৃত সরকার এলে দেশে শান্তি ফিরে আসবে। দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। এটা স্বাধীনতার জন্য শুভ নয়। কাদা ছোড়াছুড়ি, তর্ক-বিতর্ক করে ঐক্য নষ্ট না করারও আহ্বান জানান তিনি।  
 
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে। নেতাকর্মীদের ধৈর্য্য ধরে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
 
শেখ হাসিনা ও আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ১৯৭২ সাল থেকে মুজিবের প্রতি, আওয়ামী লীগের প্রতি ঘৃণা তৈরি হচ্ছে। আর গণঅভ্যুত্থানের ফলকেও নস্যাতের ষড়যন্ত্র করছে তারা। ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
 
এ সময় ২৪ সালে গণঅভ্যুত্থানের সময় সত্যিকার দেশপ্রেমিকের মতো কাজ করার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি