ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩৬ দুপুর

স্ত্রী আলিয়ার হাত ধরে টানাটানি, যা করলেন রণবীর

স্ত্রী আলিয়ার হাত ধরে টানাটানি, যা করলেন রণবীর, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : সদ্যই শেষ হলো কাপুর পরিবারের আরেক সদস্যের বিয়ে। রণবীরের চাচাতো ভাই আদর জৈন গাঁটছড়া বাঁধলেন আলেখা আদবাণীর সঙ্গে। সেই পর্ব মিটতেই রাস্তায় সাধারণ বেশে দেখা গেছে রণবীর-আলিয়াকে। তাদেরকে দেখে ঘিরে ধরেন ছবিশিকারিরা। প্রকাশ্যে আলিয়া ভাটকে নিয়ে টানাটানি শুরু হলে বীরের বেশে স্ত্রীকে এসে রক্ষা করেন রণবীর কাপুর।

সমাজমাধ্যমে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সেখানেই অভিনেত্রীর বাহু ধরে টানাটানি করতে থাকেন একাধিক নারী অনুরাগী! হঠাৎ এ রকম পরিস্থিতি তৈরি হওয়ায় বিমূঢ় অভিনেত্রী। কী করা উচিত, বুঝে উঠতে না পেরে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন কয়েক মুহূর্ত। স্ত্রীকে অনুরাগীদের অভব্যতার হাত থেকে রক্ষা করেন তিনি। এক হাতে আগলে নেন তাকে। অন্য হাত দিয়ে তাদের চারপাশে জমে থাকা ভিড় সরিয়ে এগোতে থাকেন। রণবীরের এই আচরণ নিয়েও নাকি সমালোচনায় মুখর কিছু নেটাগরিক। তাদের মতে, ভিড় সরানোর সময় রণবীর এতটাও রুক্ষ না হলে পারতেন। তিনি যে বিরক্ত তার প্রকাশ সেই সময় তার চোখেমুখে স্পষ্ট। এর আগেও একাধিকবার একইভাবেই ভিড়ের হাত থেকে, অনুরাগীদের হাত থেকে আলিয়া বা শিশুকন্যা রাহাকে আগলাতে দেখা গেছে রণবীরকে। বিমানবন্দর থেকে প্রকাশ্য রাস্তাঘাটে-এ ভাবেই ত্রাতা তিনি। কখনও বিনীতভাবে, জোড়হাতে ছবিশিকারিদের প্রত্যাখ্যান করেছেন। কখনও বিরক্তি চেপে রাখতে পারেননি। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে বাস উল্টে আহত ২০, হাসপাতালে ভর্তি ১০

আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছে ইরান : ট্রাম্প

তুরস্কে বিশ্বকাপের প্রস্তুতি শুরু ইরানের

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলা 

পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি, নিহত বেড়ে ২৬