ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:২৪ বিকাল

কুড়িগ্রামের উলিপুরে দুই মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রামের উলিপুরে দুই মাদক ব্যবসায়ী আটক। ছবি : দৈনিক করতোয়া

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২ টায় পৌরসভার রামদাস ধনিরাম হাজিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন ওই এলাকার মৃত আব্দুল করিম এর ছেলে নুরুজ্জামান (৬২) ও মৃত খমির উদ্দিন ব্যাপারীর ছেলে হাবিবুর রহমান (৫০)।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে  জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ