ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৫৫ দুপুর

মানববন্ধন, সড়ক অবরোধ

বগুড়ার শাজাহানপুরে কোল্ডস্টোর ভাড়া বৃদ্ধি ও হাট বাজারে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদ

বগুড়ার শাজাহানপুরে কোল্ডস্টোর ভাড়া বৃদ্ধি ও হাট বাজারে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : কোল্ড স্টোরের ভাড়া বৃদ্ধি ও হাট-বাজারে ইজারাদারের অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বগুড়ার শাজাহানপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের কৃষক ও আলু ব্যবসায়ীরা। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলা জামাদারপুকুর স্ট্যান্ডে বগুড়া-নাটোর সড়কের পাশে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনের একপর্যায়ে বগুড়া-নাটোর মহাসড়কে কয়েক বস্তা আলু ঢেলে দিয়ে কৃষকেরা সড়কে শুয়ে পড়েন। এতে কিছু সময়ের জন্য সড়ক অবরুদ্ধ হয়ে যায়। এতে সড়কের দু’পাশে যানবাহন আটকা পড়ে। পরে থানা পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

মানববন্ধন চলাকালে আলুচাষি আব্দুল হালিমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপি নেতা এনামুল হক স্বপন, সাবেক ইউপি সদস্য তোতা মিয়া, জামায়াত নেতা শাজাহান আলী, আলুচাষি রুহুল আমিন, বাদশা মিয়া, কৃষক মিজানুর রহমান, ফজলুল হক, আলমগীর হোসেন, সোলায়মান আলী, আলু ব্যবসায়ী জহুরুল মেম্বার, শফিকুল, আইয়ুব, জিন্নাত আলী, হাবিবুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

বক্তারা বলেন, এ বছর আলু উৎপাদনে খরচ বেড়েছে। মৌসুমের শুরুতে বাড়তি দামে বীজ, সার, কীটনাশক কিনে আবাদ করতে গিয়ে বেশি অর্থ ব্যয় করতে হয়েছে। তার ওপর ইজারাদারের অতিরিক্ত খাজনা ও হিমাগারের ভাড়া বৃদ্ধি করায় কৃষকদের জন্য আলু সংরক্ষণ করা অসম্ভব হয়ে উঠেছে। কোল্ড স্টোরের মালিকেরা ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি ও হাট-বাজারে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেও কোনো সমাধান পাওয়া যায়নি।

গত কয়েক বছর থেকে আলু সংরক্ষণ করতে গিয়ে হিমাগারগুলোতে নানা ধরনের সমস্যায় পড়ছেন কৃষক ও আলু ব্যবসায়ীরা। বিলম্বে ভাড়া বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করা না হলে বৃহৎ আকারে আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে ক্ষুদ্র ও প্রান্তিক আলু চাষি ও ব্যবসায়ীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল