ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:২৯ দুপুর

বিয়ে করলেন শাকিলা পারভীন

বিয়ে করলেন শাকিলা পারভীন

অভি মঈনুদ্দীন ঃ দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীন বিমান বাংলাদেশ’র কেবিন ক্রু’ আরবিন খান সোহানকে বিয়ে করেছেন।

গতকাল সম্বার (২৩ ফেব্রুয়ারি) মূলত শাকিলা পারভীন ও আরবিন খান সোহানের অ্যানগেজম্যান্ট হবার কথা ছিলো। কিন্তু শাকিলার বাবা দীর্ঘদিন ধরেই ভীষণ অসুস্থ। তাই তার বাবার দিকটা বিবেচনা করেই পাত্র পক্ষ ২৩ ফেব্রুয়ারি অনকেটা হঠাৎ করেই আকদ করে ফেলেন। শাকিলা পারভীন ও আরবিন সোহানের পরিচয় দীর্ঘ আট বছর ধরে। দু’জন দু’জনকে জানতেন চিনতেন ভালোবাসতেন। সেই ভালোলাগা থেকেই দুজন হয়ে গেলেন দুজনার। আরবিন সোহানকে স্বামী হিসেবে পেয়ে ভীষণ খুশী শাকিলা পারভীন ।

শাকিলা পারভীন বলেন,‘ মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে জীবনসঙ্গী হিসেবে আরবিনকে আমার জীবনের সাথে সম্পৃক্ত করেছেন। আমি যে সত্যিই কতোটা খুশী তা ভাষায় প্রকাশ করতে পারবোনা। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন ভালো রাাখেন আর আমরা যেন সুখে দুঃখে সারাটি জীবন একসাথে কাটিয়ে দিতে পারি। আারবিন খুউব ভালো মনের একজন মানুষ। আমাকে খুউব বুঝে। এমন মানুষ অনেকেরই আরাধনার। আমিও তাকে অনেক আরাধনা করেই পেয়েছি।’

আরও পড়ুন

শাকিলা পারভীন সবচেয়ে বেশি আলোচনায় আসেন ২০২৮ সালে ‘তোর মন পাড়ায়’ গানটিতে মডেল হয়ে। এরপর আরো বহু মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। সর্বশেষ তার অভিনীত আলোচিত নাটক ‘সেইম সেইম বাট ডিফারেন্ট’। এতে তিনি মোশাররফ করিমের বিপরীতে অনবদ্য অভিনয় করেছেন। নাটকটি নির্মাণ করেছেন মেহেদী রনি। নাটকটি রচনা করেছেন রাজীবুল ইসলাম রাজীব। ১৯ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত এই নাটকটি এরইমধ্যে ১১ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা