ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০৯ দুপুর

বেগম জিয়া দেশের মাটি ও মানুষকে ছেড়ে পালিয়ে যাননি : বাবর

সংগৃহীত,বেগম জিয়া দেশের মাটি ও মানুষকে ছেড়ে পালিয়ে যাননি : বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর বলেছেন, ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে বিএনপির নেতা-কর্মীদের জেল খাটিয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক জুলুম করেছে, অত্যাচার করেছে। তবুও তিনি এ দেশের মাটি ও মানুষকে ছেড়ে পালিয়ে যাননি। আর এখন সেই জুলুমকারী ফ্যাসিস্ট নেত্রী কোথায়? দেশ ছেড়ে পালিয়েছে। দেশ ছেড়ে পালানো এমন নেত্রীর রাজনীতি না করাই ভালো।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাবরের দীর্ঘ ১৭ বছর কারাবাসের পর মুক্ত হয়ে নিজ এলাকায় আগমন উপলক্ষ্যে খালিয়াজুরী উপজেলা কলেজ মাঠে বিএনপির উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেস্ট’র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি মো. লুৎফুজ্জামান বাবর আরও বলেন, ফ্যাসিবাদীরা দেশে এখনো বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। এই পাঁয়তারা মোকাবিলা করার জন্য তিনি বিএনপির নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে বলেন। 

আরও পড়ুন

তিনি আরও বলেন, দেশের বেকারদের কাজে লাগাতে হবে। তারাই হবে দেশের উন্নয়নের চাবিকাঠি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল