প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩১ দুপুর
মিষ্টি আলুর হালুয়া রেসিপি
মিষ্টি আলুর হালুয়া রেসিপি
লাইফস্টাইল ডেস্ক : মিষ্টি আলু দিয়ে তৈরি করতে পারেন হালুয়া, যা বেশ মজাদার এবং খুব কম সময়ে তৈরি করা সম্ভব। ভিন্ন স্বাদের হালুয়ার এই রেসিপি তৈরি করতে জেনে নিন কী কী উপকরণ লাগবে। কীভাবে তৈরি করবেন মিষ্টি আলুর হালুয়া।
উপকরণ :
২ কাপ খোসা ছাড়ানো সেদ্ধ মিষ্টি আলু (ম্যাশ করা)
কয়েকটি জাফরান
১ টেবিল চামচ গরম দুধ
১ চা চামচ ঘি
৩/৪ কাপ দুধ
১/২ কাপ চিনি
১/৪ চা চামচ এলাচ গুঁড়া
২ টেবিল চামচ কাটা বাদাম
১/২ কাপ পানি
প্রস্তুত প্রণালি-
একটি ছোট বাটিতে জাফরান এবং গরম দুধ মিশিয়ে নিন। এবার একটি নন-স্টিক প্যানে ঘি গরম করে নিন। এতে মিষ্টি আলু দিয়ে দিন। মাঝারি আঁচে ২-৩ মিনিটের জন্য ভাজুন। তারপর আলুতে দুধ, পানি, চিনি এবং এলাচ গুঁড়া যোগ করুন। সব উপাদান ভালোভাবে মিশ্রিত করুন। ২-৩ মিনিটের জন্য অল্প আঁচে ভাজুন। পুরোপুরি শুকনো না হওয়া নাড়তে থাকুন। হয়ে গেলে আঁচ বন্ধ করে দিন। এরপর জাফরান-দুধের মিশ্রণ যোগ করুন। বাদাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার পাত্রে ঢেলে পরিবেশন করুন মিষ্টি আলুর হালুয়া।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1774357781.jpg)




