ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪২ দুপুর

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি সরকার সিরিয়াসলি নিয়েছে : প্রেস সচিব

সংগৃহীত,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি সরকার সিরিয়াসলি নিয়েছে : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি সরকার সিরিয়াসলি নিয়েছে। এজন্য সব বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মিটিংয়ে নির্দেশনা দেয়া হয়েছে।’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

আরও পড়ুন

আইন-শৃঙ্খলার ক্ষেত্রে দৃশ্যমান উন্নতি দেখা যাবে উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে।’
 
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও রাজধানীতে পুলিশের টহল আরও বাড়ানোর কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘রাজধানীর জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করা হবে। পরিস্থিতি ভালো করতে বাহিনীগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে অপারেশন আরও জোরদার হবে।’
 
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তবে আরও উন্নতি করার অবকাশ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা