ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৩০ সকাল

২০ বছর পর পশ্চিম তীরে ট্যাংক মোতায়েন ইসরায়েলের

২০ বছর পর পশ্চিম তীরে ট্যাংক মোতায়েন ইসরায়েলের, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : দুই দশকের বেশি সময় পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে ট্যাংক পাঠিয়েছে ইসরায়েল। এ কারণে ৪০ হাজার ফিলিস্তিনি উত্তরাঞ্চলের শরণার্থী শিবিরগুলো থেকে পালিয়ে যাচ্ছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামাস গাজা নিয়ে আলোচনা স্থগিত করেছে। এ কারণে ইসরায়েলি ট্যাংক পশ্চিম তীরে পাঠানো হয়েছে। এদিকে হামাস জানিয়েছে, ৬২০ ফিলিস্তিনি কারাবন্দির মুক্তি ছাড়া কোনো আলাপ হবে না।

হামাসের নেতা বাসেম নাঈম জানিয়েছেন, হামাসের কাছে থেকে ছয়জন ইসরায়েলি জিম্মি ফিরে পেলেও, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি স্থগিত রেখেছেন। সম্প্রতি হামাস ছয়জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ইসরায়েলকে ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দি মুক্তি দেওয়ার কথা ছিল। তবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের মুক্তি পিছিয়ে দিয়েছে। হামাসের দাবি, ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময় হামাসের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ উঠেছে। এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থি। এর পরিপ্রেক্ষিতে, হোয়াইট হাউস ইসরায়েলের সিদ্ধান্তের সমর্থন জানিয়ে বলেছে, হামাসের বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে ইসরায়েল, তাতে প্রেসিডেন্ট ট্রাম্প পূর্ণ সমর্থন জানাবেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী