ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০৪ সকাল

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ২

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ২, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শৈলাট গ্রামে অটোরিকশার সাথে সংঘর্ষে দুই যুবক আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।

নিহত মোটরসাইকেল চালক অনিক মন্ডল (২৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে ও আরোহী একই গ্রামের শামীম আল মামুনের ছেলে রিয়াদ মন্ডল (২২)।

নিহতের চাচাতো ভাই মাজেদুর রহমান রায়হান বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শৈলাট বাজার থেকে মোটরসাইকেল যোগে কাচিনা যাওয়ার পথে শিপ্রা গার্মেন্টের সামনে পৌঁছা মাত্রই একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনিক ও রিয়াদ গুরুতর আহত হয়। পরে অনিককে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল ও রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে ও অনিক রাত ১১টার দিকে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন

এ বিষয়ে জানতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি