ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৫৪ রাত

জার্মানির নির্বাচনে জয়ী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি

জার্মানির নির্বাচনে জয়ী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:  জার্মানির ২১তম সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে জয়ী হয়েছে ফ্রেডরিক মারৎজের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি। গত নভেম্বরে জার্মানির তিনদলীয় জোট সরকার ভেঙে যায়। এ পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের ছয় মাস আগেই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো।

রোববার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনের ফলাফলে দেখা যায় ২৮ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে সিডিইউ। ২০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডানপন্থি অলটারনেটিভ ফর জার্মানি- এএফডি। সরকার গঠন করতে হলে জোট গড়তে হবে সিডিইউকে। বিজয়ী দলের প্রধান ফ্রেডরিক জানিয়েছেন, জোট গঠনে সময় লাগতে পারে দুই মাস।

আনুপাতিক হারে ভোট পাওয়ার দিক দিয়ে এগিয়ে থাকা অন্য দলগুলো হলো সামাজিক গণতান্ত্রিক দল, পরিবেশবাদী সবুজ দল এবং বাম দল দ্যা লিঙ্কে। রাজনৈতিক ভাষ্যকাররা জানাচ্ছেন, এক্ষেত্রে ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন, সামাজিক গণতান্ত্রিক দল এবং পরিবেশবাদী সবুজ দল শক্তিশালী জোট করে সরকার গঠন করতে পারে।

আরও পড়ুন

নির্বাচনে বিজয়ী হওয়ায় ফ্রেডরিককে অভিনন্দন জানিয়েছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। ইউরো জোনভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি। সংসদ সদস্য (এমপি) নির্বাচনে স্বচ্ছ গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে দেশটি। প্রায় আট কোটি মানুষের জার্মানিতে বর্তমানে বৈধ ভোটার রয়েছে পাঁচ কোটি ৯২ লাখ।

দেশটির সংসদের নিম্নকক্ষের নাম বুন্ডেসট্যাগ। এর আসনসংখ্যা ৫৯৮টি। প্রয়োজন অনুসারে বুন্ডেসট্যাগের আসনসংখ্যা বাড়ানো যায়। ২০২৩ সালের এক আইন অনুযায়ী, অবশ্যই এ সংখ্যা ৬৫০ এর বেশি হবে না। বুন্ডেসট্যাগ নির্বাচনের জন্য একজন ভোটার মূলত দুটি ভোট দেন। প্রথম ভোট সরাসরি স্থানীয় এমপি নির্বাচনের জন্য। দ্বিতীয় ভোট দেন কোনো দলের পক্ষে।

উল্লেখ্য, বুন্ডেসট্যাগে নির্বাচিত এমপিরা পরে চ্যান্সেলর নির্বাচন করেন। একজনকে চ্যান্সেলর হতে কমপক্ষে ৩৫১ জন এমপির সমর্থন পেতে হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫