ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৪৬ দুপুর

বগুড়ায় ছাত্র-জনতার ওপর গুলি ও হত্যা মামলার আসামি সাগর গ্রেফতার

বগুড়ায় ছাত্র-জনতার ওপর গুলি ও হত্যা মামলার আসামি সাগর গ্রেফতার। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ করে হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাগর (৩৩)কে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে অস্ত্র উচিয়ে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ, ককটেল নিক্ষেপসহ হত্যা মামলার আসামি সাগর (৩৩) বগুড়া সদর এলাকায় অবস্থান করছে, পরে এই সংবাদের ভিত্তিতে অধিনায়ক র‌্যাব-১২ এর দিক নির্দেশনায় গত ২২ ফেব্রুয়ারি রাত ১০টা ৫০ মিনিটের দিকে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর একটি দল বগুড়া শহরতলির চারমাথা টার্মিনাল এলাকায় অভিযান চালায়।

আরও পড়ুন

অভিযানকালে হত্যা মামলার এজাহারনামীয় ৪৭ নম্বর  আসামি সাগর (৩৩)কে গ্রেফতার করা হয়। ধৃত সাগর সদরের গোদারপাড়ার সারোয়ার হোসেনের ছেলে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা