ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৫৪ দুপুর

দৌলতদিয়া যৌনপল্লীতে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ১

দৌলতদিয়া যৌনপল্লীতে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ১

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে দৌলতদিয়া যৌনপল্লীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ মো. আবুল হাসেম সুজন (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

গ্রেফতার মো. আবুল হাসেম সুজন সদর উপজেলার মাটিপাড়া বড়মুরারীপুর গ্রামের মৃত জনাব আলী মিয়ার ছেলে।

আরও পড়ুন

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২২ ফেব্রুয়ারি দিনগত রাত সাড়ে ৩টায় এসআই ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি কক্ষ থেকে মো. আবুল হাসেম সুজনকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল (৭.৬৫ এমএম), একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র-গুলি জব্দ করে গোয়ালন্দঘাট থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, রাজবাড়ী জেলা পুলিশ অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী