ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৬ দুপুর

সোনারগাঁয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে নিহত ২

সোনারগাঁয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে নিহত ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে তুহিন ও রাফি নামে দুই যুবক নিহত হয়েছেন।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় উপজেলার কাঁচপুরে মেঘা কমপ্লেক্সের ইস্টার্ন ব্যাংকের উপ-শাখায় এ ঘটনা ঘটে। 

তুহিন চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে ও রাফি লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার বাসিন্দা। তারা এসআর পাওয়ার টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিল।

আরও পড়ুন

 

কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘কাচঁপুর মেঘা কমপ্লেক্সের ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসার মেরামত কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে দুজন দগ্ধ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ