ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৫০ সকাল

বুবলীর নতুন পথচলা শুরু 

বুবলীর নতুন পথচলা শুরু, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। অভিনয় ক্যারিয়ারে নয় বছর পূর্ণ করে তিনি নিজের প্রযোজনা সংস্থা ‘বিগ প্রোডাকশন’ প্রতিষ্ঠা করেছেন। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই নতুন অধ্যায়ের ঘোষণা দেন তিনি। বুবলী জানান, তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘বিগ’ যার পূর্ণনাম ‘বুবলী ইনোভেটিভ গ্রুপ’। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে। এখানে প্রতিষ্ঠিত কলাকুশলীদের পাশাপাশি নতুনরাও থাকবেন। অনেকে হয়ত ভালো কাজ করেন, কিন্তু নতুন হওয়ার কারণে বড় কোনো কাজে সুযোগ পাচ্ছেন না। সেই শিল্পীদের নিয়ে কাজ করতে চাই আমরা।’ বিগ প্রোডাকশনের পরিকল্পনা জানিয়ে বুবলী বলেন, ‘আমি সিনেমার মানুষ, তাই সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে। কিন্তু সিনেমা বানানো অনেক বড় কাজ। এটির জন্য আরও অভিজ্ঞতা প্রয়োজন। তাই চলতি বছর নাটক, শর্টফিল্ম, মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই। যাত্রাটা শুরু হবে কোরবানি ঈদের নাটক নিয়ে। এর পাশাপাশি অন্যান্য কাজ আসতে থাকবে। বিগ প্রোডাকশন থেকে সিনেমা নির্মাণ হবে আগামী বছর। সে সময় বড় আয়োজন করে ঘোষণা দেওয়া হবে।’

আরও পড়ুন

অভিনয়শিল্পীদের প্রযোজনায় নাম লেখানোর ঘটনা নতুন না। দেশের শোবিজঅঙ্গনও এর ব্যতিক্রম নয়। এর আগে অপু বিশ্বাস, ববি হক, মাহিয়া মাহিসহ এ সময়ের কয়েকজন অভিনেত্রী প্রযোজনায় এসেছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন শবনম বুবলী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী