ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০২ সকাল

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখী চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। টুর্নামেন্টের আয়োজক হয়েও ভারতের একগুঁয়েমিতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজকের ডু অর ডাই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। হারলেই বাদ এমন কঠিন সমীকরণ নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। 

পাকিস্তান দলে এক পরিবর্তন এসেছে। ফখর জামানের পরিবর্তে দলে এসেছেন ইমাম উল হক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এর মধ্যে তিনটিতে পাকিস্তান ও দুটিতে জিতেছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর ২০১৭ সালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল পাকিস্তান। সেই শিরোপা ধরে রাখার লড়াই এবার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের। পাশাপাশি দুবাই মাঠের রেকর্ডও কথা বলছে পাকিস্তানের পক্ষে। এই মাঠে মোট পাঁচবার মুখোমুখি হয়েছিল দু’দল। এখানেও তিনটিতে জিতেছে পাকিস্তান। যদিও শক্তিমত্তা ও বর্তমান ফর্ম বিবেচনায় ভারতকেই এগিয়ে রাখতে হয়, তবে পাকিস্তানও দারুণ আত্মবিশ্বাসী।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব।

আরও পড়ুন

পাকিস্তান একাদশ : ইমাম-উল-হক, বাবর আজম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার ও অধিনায়ক), সালমান আলি আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি