ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৫০ সকাল

দেশজুড়ে বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ছবি: সংগৃহীত

দেশের সব বিভাগে আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে, রোববার দেশের সব বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে।এ বিষয়ে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে জানান, রংপুরে বৃষ্টি শুরু হয়েছে। আজ ঢাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যার পর বৃষ্টি কমে যাবে। আগামীকাল সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। 

আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বাংলাদেশ বিমান বাহিনীর রাডার এবং জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেশের আট বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে দিনের বিভিন্ন সময়ে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। সারাদেশে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে দিনে বেড়েছে গরম। কয়েকদিন ধরে হচ্ছে বৃষ্টিও। শনিবারও (২২ ফেব্রুয়ারি) ঢাকা, রাজশাহী ও খুলনায় বৃষ্টি হয়েছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি