ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৩৭ দুপুর

দিতিকন্যা লামিয়ার গাড়ি ও পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

দিতিকন্যা লামিয়ার গাড়ি ও পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

বিনোদন ডেস্ক ঃ নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন ঢাকাই সিনেমার প্রয়াত অভিনেত্রী পারভীন সুলতানা দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরী। তার গাড়ি ভাঙচুর, এমনকি তার পা ভেঙে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নিজ বাড়িতে দুর্বৃত্তদের এমন হামলার শিকার হন তিনি।

হামলার পর ফেসবুক লাইভে এসে সাহায্য চাইতে দেখা যায় লামিয়াকে। জমি সংক্রান্ত বিষয়ে এই তারকাকন্যার ওপর হামলা হয়েছে বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। আগে থেকেই প্রায় ৩০-৪০ জন অবস্থান নেয় লামিয়ার বাড়িতে।

আরও পড়ুন

এ বিষয়ে লামিয়া জানান, জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয় আমার ওপরে। ওরা আমার পা ভেঙে দিয়েছে, কোনোরকম প্রাণ নিয়ে ঢাকায় ফিরছি। ঘটনার পরপরই কয়েকটি ফেসবুক স্ট্যাটাস দিতে দেখা যায় লামিয়াকে। যেখানে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, আমার পা ভেঙে ফেলেছে ওরা। হাসপাতালে যাব, যেতে দেয় না। আমার গাড়িতে ইট মেরে ভেঙে ফেলছে। আমি হাঁটতে পারছি না।

অপর একটি স্ট্যাটাসে লামিয়া লেখেন, আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই? তবে কারা তার ওপর এ হামলা চালিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি দিতিকন্যা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা