ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৭ দুপুর

বগুড়ার সারিয়াকান্দিতে রাস্তা পারাপারের সময় অটো চাপায় শিশুর মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে রাস্তা পারাপারের সময় অটো চাপায় শিশুর মৃত্যু। প্রতীকী ছবি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় ইব্রাহিম আলী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ইব্রাহিম উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেবডাঙা গ্রোয়েন বাঁধ এলাকার রঞ্জু প্রামানিকের ছেলে। সে দেবডাঙা কালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। নিহত ইব্রাহিম একই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী সাজেদা বেগমের বাড়িতে তার ফুফাতো বোনের বিয়েতে গিয়েছিল।

গতকাল শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে ইব্রাহিম তার বোনের সাথে বাড়ি আসার পথে একই গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত মোজাম্মেল হক মধুর বাড়ির সামনে সারিয়াকান্দি কুতুবপুর সড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা ইব্রাহিমকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুর মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক অটো চলককে ধরতে প্রচেষ্টা চলমান রয়েছে, তবে এ ঘটনায় তার অটোরিকশা আটক করে রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধের শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা