ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪২ দুপুর

পঞ্চগড়ের বোদায় প্রধান শিক্ষককে রাজকীয় বিদায় দেওয়া হলো মোটরসাইকেল উপহার

পঞ্চগড়ের বোদায় প্রধান শিক্ষককে রাজকীয় বিদায় দেওয়া হলো মোটরসাইকেল উপহার

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : গলায় পুষ্পমাল্য, সাথে সম্মাননা স্মারক ও নানা ধরনের উপহার নিয়ে পুস্পসজ্জিত সাজানো গাড়িতে বসে আছেন প্রধান শিক্ষক। আর সেই গাড়িতে রশি লাগিয়ে স্কুল প্রাঙ্গণ থেকে টেনে রাস্তায় নিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার চাকরি জীবনের শেষ দিনে শিক্ষক ওসমান গণির প্রতি শ্রদ্ধাস্বরূপ এমন বর্ণিল আয়োজন করেন পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা।

এর আগে ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিমের সভাপতিত্বে সংবর্ধিত করা হয় বিদায়ী ওই প্রধান শিক্ষককে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আব্দুল মালেক। আলোচনা সভা শেষে বিদায়ী প্রধান শিক্ষক ওসমান গণিকে প্রথমে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উপহার দেন। এর পর শিক্ষার্থীদের পক্ষ থেকে পুষ্প মাল্য, সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

আরও পড়ুন

শিক্ষার্থীদের এমন আয়োজনে আপ্লুত বিদায়ী প্রধান শিক্ষক ওসমান গণি সরকার। তিনি বলেন, ১৯৯৮ সালে প্রতিষ্ঠানটিতে যোগদান করি। এরপর ২৭ বছর পরে অবসরে যাচ্ছি। এ সময়ে শিক্ষার্থীদের পড়াশোনা করানো, বিদ্যালয়ের উন্নয়নের জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সুজানগরে পদ্মার কোল শুকিয়ে যাওয়ায় মৎস্যজীবীরা বেকার

ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাসে পররাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকসেবীর ঝুলন্ত লাশ উদ্ধার

যুদ্ধের সময় কমান্ড সেন্টারে কুকুরের সঙ্গে থেকেছেন মার্কিন রাষ্ট্রদূত

রংপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু ও ভুট্টা উৎপাদন

ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে