ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৮ দুপুর

জীবনের নতুন ইনিংস শুরু করলেন জাকির হাসান

জীবনের নতুন ইনিংস শুরু করলেন জাকির হাসান, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : জীবনের নতুন ইনিংস শুরু করলেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার জাকির হাসান। সারাহ নুসরাত অদ্রির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। নববধূ অদ্রি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

জাকিরের জীবনের এই বিশেষ মুহূর্তে তার জাতীয় দলের সতীর্থরাও পাশে ছিলেন। বিয়েতে উপস্থিত ছিলেন ওপেনার নাঈম শেখ ও অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবসহ আরও কয়েকজন ক্রিকেটার। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানান তারা। আফিফ ফেসবুকে লিখেছেন, ‘তোমাদের দুজনের জন্য অনেক আনন্দিত। ভালোবাসা ও আনন্দঘন হোক তোমাদের জীবন।’

আরও পড়ুন

তবে বিয়ের পর খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না জাকির। কারণ আজ থেকেই শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদল। এবারের আসরে তিনি খেলবেন প্রাইম ব্যাংকের হয়ে। সম্প্রতি বিপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১২ ম্যাচে ৩৮৯ রান করেন তিনি, যেখানে তার গড় ছিল ৩৫.৩৬ এবং স্ট্রাইক রেট ১৪০.৪৩। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান