ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৫৪ সকাল

বগুড়া শহরের ৫০ হাজার গ্রাহক দিনভর বিদ্যুৎবিহীন

বগুড়া শহরের ৫০ হাজার গ্রাহক দিনভর বিদ্যুৎবিহীন, ছবি: প্রতিকী

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের প্রায় ৫০ হাজার নেসকো’র বিদ্যুৎ গ্রাহক দিনভর বিদ্যুৎবিহীন রয়েছেন। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার পরপরই শহরের উত্তর-পশ্চিমাংশের ডিভিশন-৩ ও অন্যান্য ডিভিশনের কিছু অংশের প্রায় ৫০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। এ অবস্থা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

গ্রিড আপগ্রেডেশন কাজের জন্য এই দুর্ভোগ বলে জানিয়েছেন নেসকো’র ডিভিশন-৩ এর নির্বাহী প্রকৌশলী গোলাম সারোয়ার। তিনি বলেন, পুরানবগুড়া গ্রিডের আপগ্রেডেশনের কাজ চলছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহরের কিছু অংশের প্রায় ৫০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন থাকবেন। এ ব্যাপারে গত দুই দিন শহরে মাইকিংসহ ওয়েবসাইটে প্রচারণা চালানো হয়েছে।  

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী