ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৪১ সকাল

ছয় ইসরায়েলি জিম্মির বিনিময়ে ৬০২ ফিলিস্তিনি বন্দির মুক্তি 

ছয় ইসরায়েলি জিম্মির বিনিময়ে ৬০২ ফিলিস্তিনি বন্দির মুক্তি, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের হাতে আটক ছয় ইসরায়েলি জিম্মিকে গাজায় মুক্তি দেওয়ার কথা রয়েছে আজ। এর বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক ৬০২ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বন্দি বিনিময়ের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও গাজা।

গত মাসে চুক্তি হওয়া অস্ত্রবিরতির প্রথম ধাপে ৩৩ জিম্মির মুক্তি পাওয়ার কথা। এদের মধ্যে শেষ জীবিত ছয়জনকে আজ স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন হামাসের কর্মকর্তারা। 

আরও পড়ুন

এদিকে ভুলভাবে শনাক্ত করা একটি মরদেহ ফেরত পাঠানোর ঘটনা নিয়ে ওঠা অভিযোগ এই দুর্বল অস্ত্রবিরতিকে বিপদের মুখে ফেলেছে। চার জিম্মি ২৭ বছর বয়সী এলিয়া কোহেন , ৪০ বছর বয়সী তাল শোয়াম, ওমর শেম টভের বয়স ২২ বছর এবং ২৩ বছর বয়সী ওমর ওয়েনকার্ট ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাস যোদ্ধাদের হাতে বন্দি হন। অন্য দুজন ৩৬ বছর বয়সী হিশাম আল-সাইয়েদ এবং ৩৯ বছর বয়সী অ্যাভেরা মেঙ্গিস্টু প্রায় এক দশক আগে অনির্দিষ্ট পরিস্থিতিতে আলাদাভাবে গাজায় প্রবেশ করার পর থেকে হামাসের হেফাজতে রয়েছেন।খবর : আল জাজিরা 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী