বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাক ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত, আহত ২
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মেইল বাস স্ট্যান্ডে ট্রাক ও ব্যাটারিচালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জনসহ ৪ জন নিহত এবং ২ জন আহত হয়েছে। আহত ১ জন শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে মেইল বাসস্ট্যান্ডে কাছে নওগাঁর দিক থেকে বগুড়াগামী গরু বোঝাই একটি ট্রাকের সাথে ৬ জন যাত্রী নিয়ে চলা একটি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুনএতে অটো রিকশার ৬ যাত্রীর মধ্যে ঘটনাস্থলে ৩ জন মৃত্যু হয়। আহতদের মধ্যে অটোরিকশা চালক ময়েন সরকার রাত সাড়ে ৯ টার দিকে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এবং অপর ১ জনকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774464518.jpg)


_medium_1774463306.jpg)

_medium_1774464140.jpg)