ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৪০ দুপুর

বগুড়ার সোনাতলায় পাঁচ দিনব্যাপী সন্যাসীর মেলা শেষ হলো

বগুড়ার সোনাতলায় পাঁচ দিনব্যাপী সন্যাসীর মেলা শেষ হলো

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী সন্যাসীর মেলা। এবারের মেলায় ক্রেতাদের মূল আকর্ষণ ছিল বড় মাছ, মিষ্টি ও কাঠের ফার্নিচার। মেলায় ছিল পুরুষের পাশাপাশি নারী ক্রেতাদের উপচেপড়া ভিড়।

উপজেলায় চলতি বছর হরিখালী, তেকানীচুকাইনগর, পাকুল্লা, ভেলুরপাড়া, গোসাইবাড়ী, ঠাকুরপাড়া ও নওদাবগায় বসেছিল সন্যাসীর মেলা। মেলায় হরেক রকমের খেলনা, বড় বড় মাছ, মিষ্টি, কাঠ ও স্টিলের ফার্নিচার, নাগরদোলা, মোটরসাইকেল খেলা, চড়কি, নৌকা রেসসহ বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা ছিল। মেলায় পুরুষ ক্রেতাদের পাশাপাশি মহিলা ক্রেতাও ছিল চোখে পড়ার মতো। মেলাকে কেন্দ্র করে আশেপাশের প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজনের ভিড় লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন

এ বিষয়ে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, একই সাথে উপজেলার ছয়টি স্থানে সন্যাসীর মেলা অনুষ্ঠিত হলেও কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা