ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০৪ দুপুর

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৬ পিস ইয়াবাসহ নাসির সরদার (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাট মহিদেব গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। নাসির সরদার ওই এলাকার মৃত গোলাম রব্বানীর ছেলে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাট মহিদেব গ্রামে তার নিজ বাড়ি থেকে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে উলিপুর থানায় সোপর্দ করা হয়। সে জেলায় দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলো।

আরও পড়ুন

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা