ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৩৮ দুপুর

সাতক্ষীরায় সন্তানকে পুড়িয়ে হত্যার পর মাকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরায় সন্তানকে পুড়িয়ে হত্যার পর মাকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি : নিজের দুই মাস বয়সের শিশু সন্তানকে চুলার আগুনে পুড়িয়ে হত্যার পর নিজের মাকেও কুপিয়ে হত্যা করেছে পাষন্ড মেয়ে।

আজ বহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে সদর উপজেলার নুন গোলা গ্রামে এ ঘটনা ঘটে ।

নিহতের নাম রোকসানা খাতুন ও শিশুটির নাম আশরাফী খাতুন। পুলিশ হত্যাকারীকে গ্রেফতার করেছে । নিহত গৃহবধূর স্বামীর নাম খোদা বক্স।

সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন জানান, আনুমানিক বেলা আড়াইটার দিকে একই এলাকার মৃত খোদা বক্সের মেয়ে শারিফা খাতুন তার নিজের দুই মাস বয়সের মেয়ে আশরাফিকে চুলার আগুন পুড়িয় হত্যা করে। এ সময় বাধা দিতে গেলে শরিফা তার মা রোকসানা খাতুনকে কুপিয়ে হত্যা করে।

আরও পড়ুন

সাতক্ষীরা সদর থানার ওসি শামিমুল হক জানান, সাতক্ষীরা সদর উপজেলার নুনগোলা গ্রামের মৃত খোদা বক্সের মেয়ে শরিফা খাতুন তার নিজের মেয়ে দুই মাস বয়সের আশরাফিক চুলার আগুনে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনা তার মা রোকসানা খাতুন বাধা দিলে তাকে কুপিয়ে হত্যা করে। এঘটনা জানার সাথে সাথে তিনি ঘটনাস্থলে গিয়ে হত্যাকারী শরিফাকে গ্রেফতার করে। লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানা হয়েছে।

তিনি জানান, শরিফা মানসিক ভাবে অস্বাভাবিক প্রকতির। তবে কি কারণে হত্যা করেছে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেড কোচের লাইসেন্স পেলেন ডি মারিয়া 

নেইমারকে খেলাতে সরব ব্রাজিলের সাবেকরা, নীরব আনচেলত্তি

যুদ্ধের কারণে স্থগিত এশিয়ান কাপের ড্র

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল