ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:১৪ দুপুর

জাতীয় যুব ভলিবলে বগুড়া অঞ্চলের খেলায় পঞ্চগড় চ্যাম্পিয়ন 

জাতীয় যুব ভলিবলে বগুড়া অঞ্চলের খেলায় পঞ্চগড় চ্যাম্পিয়ন , ছবি সংগৃহীত

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুই দিনব্যাপী অনুর্ধ্ব-২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতার ফাইনাল আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামসংলগ্ন ভলিবল মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনালে পঞ্চগড় জেলা সরাসরি ৩-০ সেটে বগুড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস। সভাপতিত্ব করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি এমএ লতিফ শাহরিয়ার জাহেদী, সহ-সভাপতি মাসুদুল আলম মাসুদ, সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু, কোষাধ্যক্ষ ইমরান হায়দার কাঞ্চন, আয়োজক কমিটির সম্পাদক সোহেল রানা লিংকন, সদস্য আমিরুল হোসেন আপন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল ও মোস্তফা মোঘল। খবর বিজ্ঞপ্তির। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫