ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০৬ দুপুর

বগুড়ার শেরপুরে নাশকতা মামলা দুই আ’লীগ নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে নাশকতা মামলা দুই আ’লীগ নেতা গ্রেফতার, ছবি: দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেরুয়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে সাইদুর রহমান (৫৫) ও সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাতারা গ্রামের মৃত আব্দুল সরকার ছেলে আমজাদ হোসেন  (৫৫)।

থানা সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত সাড়ে ৯টায় গোপন সংবাদেরভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি সাইদুরকে গ্রেফতার করে। অপরদিকে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার থেকে নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি আমজাদকে গ্রেফতার করে।

আরও পড়ুন

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ অভিযান চালিয়ে ভাঙচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা