ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৩৬ দুপুর

উত্তরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

উত্তরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরায় ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের একটি বাসা থেকে ওয়াং বু নামের (৩৭) এক চীনা নাগরিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। 

জানা গেছে, ৬৩ নম্বর বাসার একটি রুমে সহকর্মীদের সঙ্গে বসবাস করতেন ওয়াং বু। তাকে হত্যার পর তার সহকর্মীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালিয়ে গেছেন বলে ধারণা পুলিশের।

এ বিষয়ে ওসি মো. হাফিজুর রহমান বলেন, নিহত চীনা নাগরিক তার সহকর্মীদের নিয়ে ওই বাসায় এক মাস আগে ভাড়ায় উঠেন। তিনি বাংলাদেশে ৯ বছর ধরে পার্টনারে পাথরের ব্যবসা করতেন।

তিনি জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান