ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:২৩ সকাল

হুমায়ূনের ‘তারা তিনজন’, নুহাশের ‘ওরা তিনজন’

হুমায়ূনের ‘তারা তিনজন’, নুহাশের ‘ওরা তিনজন’, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ। কালজয়ী গল্পের পাশাপাশি তিনি নির্মাণ করেছেন অসংখ্য নাটক-চলচ্চিত্র। তার নির্মাণের মধ্যে অন্যতম জনপ্রিয় তিন চরিত্র ‘তারা তিনজন’। যেই তিন চরিত্রে অভিনয় করে ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু এখনো দাগ কাটে দর্শকের হৃদয়ে। ১১ বছর পর তারা আবারও আসছেন একই চরিত্রে। তবে এবার আর তারা হুমায়ূন আহমেদের নির্মাণে অভিনয় করেননি, অভিনয় করেছেন তার ছেলে নির্মাতা নুহাশ হুমায়ূনের পরিচালনায়।

নতুন এই প্রোজেক্টের নাম ‘ওরা তিনজন’, যা পরিচালনা করেছেন নুহাশ হুমায়ূন। বাবার জনপ্রিয় এই ত্রয়ীকে আবারও পর্দায় আনছেন তিনি। তবে নাটক আকারে নয়, তাদের দেখা যাবে পাঁচ পর্বের ছোট গল্পে। নির্মাতার সূত্র থেকে জানা গেছে, এই তিনজনকে নিয়ে এরই মধ্যে গাজীপুরের বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে। এই কাজটির জন্য লন্ডন থেকে সম্প্রতি দেশে এসেছেন স্বাধীন খসরু। যিনি এজাজ ও ফারুকের ভাগনে চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। কনটেন্টটি কোনো ইউটিউব চ্যানেলে নয়; স্ট্রিমিং হবে দেশের জনপ্রিয় একটি ওটিটিতে।

আরও পড়ুন

এর আগে ‘তারা তিনজন’ একসঙ্গে করেছেন অসংখ্য টিভি নাটকে। তাদের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘তারা তিনজন’, ‘তারা তিনজন টি-মাস্টার’, ‘তারা তিনজন ঝামেলায় আছে’, ‘তারা তিনজন হে পৃথিবী বিদায়’, ‘তারা তিনজন ফুচকা বিলাস’, ‘ভাইরাস’, ‘আমরা জেগে আছি’, ‘আবারো তিনজন’, ‘আমরা তিনজন’, ‘উড়ে যায় বকপক্ষী’। এই নাটকগুলো রচনা করেছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়