ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৪৮ সকাল

ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : নানা কারণেই ভারত-বাংলাদেশ লড়াই মানেই বাড়তি উত্তেজনা। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রমথ ম্যাচেই মুখোমুখি দুই দল। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

দুবাইয়ের পিচের কথা মাথায় রেখে তিনজন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে লড়াইয়ে দলে আছেন তিন স্পিনার। বাংলাদেশ সময় বিকেল ৩টায় গড়াবে পঞ্চাশ ওভারের লড়াই। তাসকিন আহমেদের সঙ্গে বোলিং ইউনিটে আছেন মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। স্পিন অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গী হবেন সৌম্য সরকার।

এ পর্যন্ত ৪১টি ওয়ানডেতে ভারতের মুখোমুখি হয়েছেন টাইগাররা। যার মধ্যে ভারত ৩২টিতে এবং বাংলাদেশ ৮টিতে জিতেছে। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আইসিসি ইভেন্টে মাত্র একবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আর কখনো তাদের হারাতে পারেনি টাইগাররা। 

আরও পড়ুন

বাংলাদেশের একাদশ : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী