ভিডিও সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:২২ দুপুর

কেন্দ্রীয় শহিদ মিনারে প্রবেশ নিয়ে যা জানালেন ডিএমপি কমিশনার

কেন্দ্রীয় শহিদ মিনারে প্রবেশ নিয়ে যা জানালেন ডিএমপি কমিশনার, ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহিদ মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আর তিন ধাপে ফুল দেওয়া হবে, রাত ১২টা ১ থেকে ১২টা ৪০ পর্যন্ত ভিভিআইপি ও ভিআইপিরা ফুল দেবেন। ভোগান্তি এড়াতে ওই সময় সাধারণ মানুষকে না আসার জন্য অনুরোধ করছি। ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেট উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে করা ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মো. সাজ্জাত আলী বলেন, রাতে যারা আসবেন তারা নির্দিষ্ট সময়েই আসার অনুরোধ করছি। বেদীতে ফুল দেওয়ার সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিরাপত্তাহীনতার কোনো শঙ্কা নেই। ২১ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত পুলিশ সদস্যরা এ এলাকায় কড়া নিরাপত্তায় সচেষ্ট থাকবে। দুর্ঘটনা এড়াতে সচেতন থাকবো আমরাও। তবে মোবাইল, মানিব্যাগসহ মূল্যবান সামগ্রী নিজ নিজ দায়িত্বে রাখতে হবে। ১ কিলোমিটারের মধ্যে থাকবে মোবাইল টিম। 

তিনি আরও বলেন, যে সমস্ত শীর্ষ সন্ত্রাসীরা জামিনে আছেন তাদের এরিয়া ভিন্ন। এ শহিদ মিনারকে কেন্দ্র করে তাদের আগ্রহ নেই। জঙ্গি হামলারও আশঙ্কা নেই। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া কোনও সমস্যা নেই এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে এমন কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সদস্যরা এখন পূর্ণ মনোবল নিয়ে কাজ করছেন। ডিএমপি কমিশনার আরও বলেন, ৭টি পয়েন্ট ব্যারিকেড দিয়ে বন্ধ থাকবে এবং আমরা এ ব্যারিকেড দিব আজ রাত ৮টা থেকে ৯টার মধ্যে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে মানবিক সহায়তা দিল সেনাবাহিনী

বগুড়ার সান্তাহারে পুকুরে বিষ দিয়ে ৬ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

বগুড়ার সোনাতলায় ১০ বছরের শিশু ৫০ দিনে কোরআনের হাফেজ

জয়পুরহাটের আক্কেলপুরে শিক্ষকের বাড়িতে অগ্নিকান্ড

বগুড়ার শেরপুরে নারিশ এগ্রোর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

এনসিপি প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ