বিয়ে না করায় আদালতে চত্ত্বরে নারী’র আত্মহত্যা চেষ্টা!
মফস্বল ডেস্ক: চট্টগ্রাম আদালতে কর্মরত এক যুবক বিয়ে না করায় এজলাসের বাইরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম আদালতের ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা যায়, এক সপ্তাহের মধ্যে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলে ওই নারী’র দেয়া হুমকিতে কয়েক দিন ধরে আদালতে আসেননি কর্মচারী। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে অতিরিক্ত চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসের বাইরে এসে কর্মচারীর নাম ধরে ডাকতে থাকেন। কোনো সাড়া না পেয়ে তিনি বিষপান করে মেঝেতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান নারী পুলিশ সদস্য ও এক আইনজীবী।
আরও পড়ুনঅতিরিক্ত উপকমিশনার মফিজ উদ্দিন সাংবাদিক’কে বলেন, এক নারী বিষ খেয়ে আদালত প্রাঙ্গণে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ এসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1774464518.jpg)


_medium_1774463306.jpg)

_medium_1774464140.jpg)