ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৫৬ দুপুর

নওগাঁর মান্দায় প্রতিপক্ষের মারধরে আহত ২

নওগাঁর মান্দায় প্রতিপক্ষের মারধরে আহত ২, প্রতীকী ছবি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে আহত হয়েছে ২ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিলউথরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনায় আলমগীর হোসেন নামের এক ব্যক্তি বাদি হয়ে গতকাল মঙ্গলবার রাতে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, বিলউথরাইল গ্রামের সাবেক ইউপি সদস্য সাহাবুর গাইন গংদের সঙ্গে একই এলাকার সোলাইমান গাইনের রাজনৈতিক ও পারিবারিক বিরোধ চলে আসছিল।

জের ধরে গত ১৬ ফেব্রুয়ারি রাতে প্রসাদপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন সোলাইমান গাইন ও তার ছেলে পল্লী চিকিৎসক সোহরাব হোসেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার অভিযোগকারী আলমগীর হোসেন বলেন, প্রসাদপুর বাজারে ভাতিজির বিয়ের কেনাকাটা করে রাত ১০টার দিকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আমার বাবা সোলাইমান গাইন ও বড়ভাই সোহরাব হোসেন। তারা বিলউথরাইল গ্রামের নাফের গাইনের বাড়ির কাছে পৌঁছালে সাহাবুর গাইনের নেতৃত্বে হামলা চালিয়ে মারধর করা হয়। এসময় তাদের কাছে থাকা ৩ ভরি স্বর্ণালঙ্কার, ২ লাখ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

আরও পড়ুন

এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য সাহাবুর গাইন বলেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে আমি এলাকাছাড়া রয়েছি। এ কারণে সোলাইমান গাইন ও তার ছেলে সোহরাব হোসেনের ওপর হামলা ও লুটপাটের সঙ্গে আমার জড়িত হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমাকে অযথা ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ