ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৪০ দুপুর

অপারেশন ডেভিল হান্টে চিলমারীতে এক সপ্তাহে ৮ জন গ্রেফতার

অপারেশন ডেভিল হান্টে চিলমারীতে এক সপ্তাহে ৮ জন গ্রেফতার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : পতিত আওয়ামী লীগ সরকারের অন্যতম দোসর, ক্ষমতার অপব্যবহারকারী ও অর্থ যোগানদাতাদের বিরুদ্ধে অপারেশন ডেভিল হান্টে চিলমারীতে গত  এক সপ্তাহে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৮জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে চিলমারী মডেল থানার পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত  অপারেশন ডেভিল হান্ট-এ ৮ জন আওয়ামী লীগ ও  এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার হন।

আরও পড়ুন

গ্রেফতারকৃতরা হলেন- নিষিদ্ধ ঘোষিত রমনা ইউনিয়নের সাবেক সভাপতি নুর-ই-ইলাহি তুহিন (৫০), একই শাখার কর্মী সামিউল ইসলাম সাগর (২৬), আওয়ামী লীগ কর্মী জাকিউল ইসলাম (৩২), আওয়ামী লীগ নেতা শ্রী রাম চন্দ্র দাস (৪৫), যুবলীগ নেতা মিজানুর রহমান মুকুল (৫৩), যুবলীগ নেতা আলম মিয়া (৫৫), নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ নেতা রেজাউল কবির খুশু (৪৮) ও কৃষক লীগ নেতা আনিসুল ইসলাম আনেছ (৫৫)। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ৮ জনকে গ্রেফতার করে বিজ্ঞ কুড়িগ্রাম জেলা আদালতে পাঠান হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সাময়িক স্থগিত, ২৬ মরদেহ উদ্ধার

ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

১৪ মে’র আগেই যুদ্ধ শেষ চান ট্রাম্প, কঠোর অবস্থানে ইরান : ওয়াল স্ট্রিট জার্নাল

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে : ট্রাম্প

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি