নিজের নয়, অর্পার বিয়ের দাওয়াত দিলেন মেহজাবীন
বিনোদন ডেস্ক : এক সপ্তাহ পর মেহজাবীনের বিয়ে। এ খবর ছড়িয়ে পড়েছে সবখানে। তবে চুপটি করে বসে আছেন কনে। অনেকে হয়তো বিয়ের নেমন্তন্ন পাওয়ার অপেক্ষায় আছেন।
তাদের নিরাশ করেননি ছোটপর্দার এই বড় অভিনেত্রী। নিজের বিয়েতে না দিলেও অর্পার বিয়েতে সবাইকে নেমন্তন্ন জানিয়েছেন মেহজাবীন চৌধুরী। কে এই অর্পা? অর্পাই মেহজাবীন, মেহজাবীনই অর্পা। ‘নীল সুখ’ নামের এক ওয়েব সিনেমায় এই নামেই দেখা যাবে তাকে। সেখানে তার বরের নাম মারুফ।
মঙ্গলবার রাজধানীর মহাখালির এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে যখন শুরু হয় নীল সুখের উদ্বোধনী প্রদর্শনী, ঠিক তখনই। তখনই ফেসবুকে সবাইকে ছবিটি দেখার নেমন্তন্ন জানিয়ে পোস্ট দিয়েছেন মেহজাবীন। জানিয়েছেন, কোন ভেন্যুতে বসবে অর্পা ও মারুফের বিয়ের আসর। ‘নীল সুখ’-এ জুটি বেঁধেছেন মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহান।
আরও পড়ুনসিনেমাটি বানিয়েছেন ভিকি জাহেদ। কদিন আগে মেহজাবীনকে পাওয়া গিয়েছিল আরও এক তরুণ অভিনেতা রিজভী রিজুর বিপরীতে, ‘প্রিয় মালতী’ ছবিতে। টেলিভিশনের চিরচেনা অভিনেতাদের সঙ্গে মেহজাবীনকে দেখতে দেখতে যারা ক্লান্ত, তাদের জন্য এ রকম আরও অনেক নতুন নতুন সহশিল্পীর সঙ্গে দেখা যাবে মেহজাবীনকে। সামনের দিনগুলো কেবলই মেহজাবীনের।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








