নচিকেতা ঘোষের গান গাইলেন তিন্নি
অভি মঈনুদ্দীন ঃ নচিকেতা ঘোষ ছিলেন ভারতের অন্যতম প্রশংসিত সঙ্গীত পরিচালক এবং সুরকার। তিনি মূলত বাংলা, হিন্দি ও ওড়িয়া ভাষায় গীত রচনা করেন। তিনি চলচ্চিত্রের গানসহ বাংলা আধুনিক গানকে এক নতুন মাত্রায় নিয়ে গেছেন। তিনি একজন চমৎকার গায়কও ছিলেন এবং গ্রামোফোনে একক কণ্ঠে তার গান বের হয়েছিল। তার পিতা ডঃ সনৎকুমার ঘোষ ছিলেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক। সনৎ বাবু একজন স্বর্ণপদকপ্রাপ্ত ডাক্তার। পিতা চাইতেন তার বড় ছেলে নচিকেতা ঘোষ ডাক্তারি পড়াশোনা করুক। নচিকেতা ঘোষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাধাগোবিন্দ কর মেডিক্যাল কলেজ (আর জি কর কলেজ) থেকে এমবিবিএস ডিগ্রী লাভ করেন। কিন্তু চিকিৎসাকে তিনি পেশা হিসাবে নিতে আগ্রহী ছিলেন না।
প্রত্যেক রবিবার, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ কৃষ্ণচন্দ্র দে, সুবল দাশগুপ্ত, কমল দাশগুপ্ত, কানা সাতকারি ডঃ সনৎ কুমারের শ্যামবাজার বাড়িতে মিলিত হতেন এবং সেটা অল্পবয়সে নচিকেতা ঘোষের ওপর প্রভাব ফেলে। বাংলার তৎকালীন সংগীত প্রতিভাদের কাছ থেকে দেখার সুযোগ ছিল তার। তিনি খুব ছোট বেলা থেকেই তাদের সঙ্গে তবলা বাজাতেন। ধীরে ধীরে তবলা(এবং সঙ্গীত) নচিকেতার প্রথম প্রেমে পরিণত হয়। মাত্র ২৪ বছরে বয়সে নচিকেতা প্রতিশ্রুতিশীল সঙ্গীত পরিচালক হিসেবে আবির্ভূত হন এবং বাংলা সঙ্গীত জগতে নতুন প্রবাহ সংযোজন করেন। সঙ্গীত রচনাশৈলীতে তার কৃতিত্ব অনন্য। সেই প্রখ্যাত সঙ্গীত পরিচালকের সুর সঙ্গীত করা গানই আরটিভির নিয়মিত আয়োজন ‘এই রাত তোমার আমার’-এ গাইবার সুযোগ হলো এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি’র।
গেলো মঙ্গলবার বিকেলে আরটিভির নিজস্ব স্টুডিওতে তিন্নির কন্ঠে ‘নিশি রা তবাঁকা চাঁদ আকজাশে’,‘ এমন একটা ঝিনুক’,‘ এই মন জোছনায়’,‘ ও ‘এক বৈশাখে দেখা হলো’ গানগুলোর রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়।
আরও পড়ুনতিন্নি বলেন,‘ আরটিভির এই আয়োজনটা আমার কাছে খুউব ভালোলাগে। কারণ বেশ পরিপাটি এবং গুছানো একটি অনুষ্ঠান। এই আয়োজনে শ্রদ্ধেয় কিংবদন্তী সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষের সুর করা গান গাইবার সুযোগ হলো, এটা আমার জন্য সত্যিই অনেক ভালোলাগার। তিনি ডাক্তারি পড়াশুনা করেও নিজেকে গানের সাথেই সম্পৃক্ত রেখেছেন আজীবন, এটা অনেক বড় বিষয়। সেই ১৯৭৬ সালে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার সুর করা গান এখনো আমাদের মাঝে তাকে বাঁচিয়ে রেখেছে। তার প্রতি পরম শ্রদ্ধা রইলো।’
এরইমধ্যে তিন্নি রাজধানীর অল কমিউনিটি ক্লাবে একটি শোতে গান গেয়েছেন। আজও রাজধানীর কাকরাইলে একটি শোতে গান গাইবেন। আগামীকাল ২১ ফেব্রুয়ারি পূবাইলের হাসনা হেনা’ শুটিং বাড়িতে এসএসসি ৮৫ ব্যাচ আয়োজিত একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1774177397.jpg)


