ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৪ দুপুর

টেকনাফে ২ লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক

টেকনাফে ২ লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনায় দুই লাখ ইয়াবাসহ সাত রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ও র‌্যাব। 

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন- মো. ইয়াসিন, মো. মোস্তফা, মো. ইলিয়াছ, দীন মোহাম্মদ, মো. সাবের, মো. জাকারিয়া ও আব্দুর রহমান। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আরও পড়ুন

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বুধবার ভোর রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধে কোস্টগার্ড ও র‌্যাব সদস্যদের যৌথ একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে আসা ইঞ্জিনচালিত সন্দেহজনক একটি ট্রলার দেখে আভিযানিক দলের সদস্যরা থামার নির্দেশ দেন। এতে কোস্টগার্ড ও র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে ট্রলারটিকে জব্দ করা সম্ভব হয়। পরে ট্রলারটিতে থাকা ৭ জন রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এ সময় ট্রলারটি তল্লাশি চালিয়ে একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পাওয়া যায় ২ লাখ ইয়াবা। 

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী