ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৪৩ সকাল

আ’লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে : উপদেষ্টা আসিফ

আ’লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে : উপদেষ্টা আসিফ,ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আপাতত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। আগে তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা আছে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশে নির্বাচন করার সুযোগ নেই। ট্রুথ কমিশন করে পরবর্তী বাংলাদেশের রাজনীতি হবে। তিনি বলেন, আপাতত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। আগে তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

আরও পড়ুন

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রসঙ্গত, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ২০ জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান