ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১৬ সকাল

বগুড়ায় দেবরের হাতে ভাবি খুন

বগুড়ায় দেবরের হাতে ভাবি খুন, ছবি: মো.আব্দুস ছালেক(তোতা)

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় টিউবওয়েলের পানি নেয়া ও বিদ্যুৎবিল দেওয়াকে কেন্দ্র করে দেবরের ছুরিকাঘাতে ভাবি মোছা. রূপালী (৩৮) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামে। নিহত রূপালী ওই গ্রামের পলাশের স্ত্রী। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দেবর মোজাম্মেল হক (৩২), তার স্ত্রী আফরোজা (২৫), বাবা রশেদ আলী (৬০) ও মা মরিয়মকে (৫৫) গ্রেফতার করেছে।   

জানা গেছে, টিউবওয়েলের পানি নেয়া এবং বিদ্যুৎবিল দেওয়াকে কেন্দ্র করে পাল্লাপাড়া গ্রামের রাশেদের ছেলে মো. পলাশ (৪২) এবং ছোট (বৈমাত্র ভাই) মোজাম্মেল হকের পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলছিল। আগের ওই ঘটনার জের ধরে গত মঙ্গলবার  রাত ৯ টার দিকে দুই ভাইয়ের পরিবারের মধ্যে ঝগড়াসহ হাতাহাতি শুরু হয় এসময় মোজাম্মেল তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ভাবি রূপালীর পেটে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। রূপালীকে প্রথমে কাহালু উপজেলা হাসপাতালে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত ১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় পলাশ, মোজাম্মেল ও আফরোজা আহত হন। আহতদের মধ্যে পলাশ, মোজাম্মেল ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে রূপালীর মরদেহ ময়না তদন্তের মর্গে রাখা হয়েছে। এদিকে আহত মোজাম্মেল ওই হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, রূপালী হত্যার ঘটনায় কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ইসবপুর টুপিপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে এবং নিহত রূপালীর ভাই সুমন বাদি হয়ে চারজনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী