ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৫৫ দুপুর

বগুড়া সাব রেজিস্ট্রি অফিস দুর্নীতি মুক্ত করতে জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি

বগুড়া সাব রেজিস্ট্রি অফিস দুর্নীতি মুক্ত করতে জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি

স্টাফ রিপোর্টার : জেলা রেজিস্ট্রি ও বগুড়া সদর সাব রেজিস্ট্রি অফিস দুর্নীতি মুক্ত করতে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ জেলা রেজিস্ট্রার ও বগুড়া সদর সাব রেজিস্ট্রার অফিসে গিয়েছিলেন।  জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ বগুড়া সদর সাব রেজিস্টার অনিমেশ ঘোষকে অবরুদ্ধ করে অফিসের দুর্নীতির বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাকে ও তার অফিসের কর্মকর্তা কর্মচারিদের দুর্নীতিমুক্ত থাকার আহবান জানান।

এসময় জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ অফিসে সিটিজেন চাটার্ড টানিয়ে দেওয়া এবং কোন কাজের কত ফি তা প্রকাশ্য টানিয়ে দেওয়ার দাবি করেন। এসময় কমিটির পক্ষে ডা. সানি, মতিয়ার রহমান মতি, সৈয়দ সোহেল আহম্মেদ লিটন, মো. জোবায়ের প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

আরও পড়ুন

সৈয়দ সোহেল আহম্মেদ লিটন জানান, বগুড়া সদর সাব রেজিস্টারের অফিস দুর্নীতিমুক্ত করতেই আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এই কর্মকান্ড পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, বগুড়ার যে কয়টি সরকারি অফিস আছে তার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হয় সাব রেজিস্ট্রি অফিসে। তিনি  ক্রমান্বয়ে দলিল লেখকদের বিভিন্ন অনৈতিক ফি আদায় প্রসঙ্গেও কথা বলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান