নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন কলেজ নেত্রী আটক
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখি আক্তারকে আটক করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে ইডেন কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, তাকে (বৈশাখি) উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ইডেন কলেজে অনার্সের সার্টিফিকেট তুলতে গেলে তাকে আটক করে শিক্ষার্থীরা।

তবে ইডেন শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন থেকে সেই ছাত্রলীগ নেত্রীকে সেফ এক্সিট দেয়া হয়েছে। এর আগে গেলো রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সম্পাদক দোলনা আক্তার দোলাকে (২৭) গ্রেপ্তার করে পুলিশ। দোলা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের মেয়ে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







_medium_1774464140.jpg)
