ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০৭ সকাল

খেলোয়াড়দের আচরণে জরিমানা আর্সেনালের

খেলোয়াড়দের আচরণে জরিমানা আর্সেনালের, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : গত মাসে উলভসের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে আর্সেনালের খেলোয়াড়রা অনুপযুক্ত আচরণ করায় জরিমানা গুণতে হল ক্লাবকে। ডিফেন্ডার স্কেলির লাল কার্ডের ঘটনায় ফুটবলারদের অনুপযুক্ত আচরণের জন্য আর্সেনালকে ৬৫ হাজার পাউন্ড জরিমানা করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এফএ সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতি দিয়ে আর্সেনালের জরিমানার বিষয়টি জানিয়েছে। আর্সেনাল পরবর্তীতে অভিযোগ স্বীকার করে নিয়েছে বলেও জানানো হয়েছে।

গত মাসের ২৫ তারিখ উলভসের বিপক্ষে ১-০ গোলে জয় পায় আর্সেনাল। সেসময় আর্সেনালের খেলোয়াড়রা ঘিরে ধরেন রেফারি মাইকেল অলিভারকে। ভিএআরেও বহাল রাখা হয় অলিভারের সিদ্ধান্ত। তবে পরবর্তীতে লাল কার্ডের বিরুদ্ধে আর্সেনাল আপিল করার পর ১৮ বছর বয়সি লুইস-স্কেলির তিন ম্যাচের নিষেধাজ্ঞা বাতিল করা হয়। রেফারির সঙ্গে খেলোয়াড়দের এমন আচরণের সময় দলের কোচ তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। তার পাশাপাশি মাঠে খেলোয়াড়দের প্রতিবাদের ধরণ এবং রেফারির সঙ্গে বাদানুবাদের বিষয়টি উপেক্ষা করা সম্ভব হয়নি।

এদিকে চলতি মৌসুমে সবচেয়ে বেশি চারটি লাল কার্ড দেখেছে আর্সেনালের খেলোয়াড়রা। লিগ টেবিলে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে আছে মিকেল আর্তেতার দল। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ