ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৫৫ সকাল

কষ্টার্জিত জয়ে শীর্ষে বার্সেলোনা

কষ্টার্জিত জয়ে শীর্ষে বার্সেলোনা, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : লা লিগার শীর্ষস্থানের লড়াইয়ে গুরুত্বপূর্ণ এক জয় তুলে নিয়েছে বার্সা। সোমবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে রায়ো ভ্যালেকানোকে ১-০ গোলে হারিয়েছে তারা। প্রথমার্ধে পেনাল্টি থেকে রবার্ট লেভান্ডোভস্কির একমাত্র গোলেই জয় নিশ্চিত করে কাতালান ক্লাবটি। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বার্সেলোনা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিকরা। ২৩তম মিনিটে রাফিনিয়ার শট প্রতিহত করেন ভ্যালেকানো গোলরক্ষক। তবে ২৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লেভান্ডোভস্কি। চলতি লিগ মৌসুমে এটি তার ২০তম গোল। দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ তৈরি করলেও গোল বাড়াতে পারেনি বার্সেলোনা। লেভান্ডোভস্কি ও রাফিনিয়া বেশ কয়েকটি প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হন। শেষ পর্যন্ত লেভার করা একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

আরও পড়ুন

এই জয়ে ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা