ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৪২ সকাল

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় বিএনএস সেন্টারের সামনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতারা হলেন-আব্দুর রহমান রাব্বি (২২) ও কালিমা আকরাম মিম (২০)। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢামেক’র জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন মিমকে ওইদিন দিনগত রাত সাড়ে ৩টা ও রাব্বিকে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসকরা।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে দুই আরোহী উত্তরা পূর্ব থানা এলাকার বিএনএস সেন্টারের সামনে যাওয়া মাত্রই দ্রুতগামী একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। পরে দ্রুত তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়অ হয়। নিহত রাব্বি গাজীপুরের টঙ্গীর পশ্চিম রসুলবাগ আউচপাড়া মুক্তার বাড়ি এলাকার আব্দুর রবের সন্তান ও মিম টঙ্গীর পূর্ব গোপালপুরের ছোট মসজিদ টিঅ্যান্ডটি এলাকার আব্দুল করিমের মেয়ে। রাব্বি ও মিম সম্পর্কে স্বামী-স্ত্রী ছিলেন। দুই বছর আগে তাদের বিয়ে হয়।

আরও পড়ুন

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা