ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০৭ সকাল

দুবাইয়ের ক্যাম্প ছেড়ে গেলেন ভারতের বোলিং কোচ ! 

দুবাইয়ের ক্যাম্প ছেড়ে গেলেন ভারতের বোলিং কোচ !, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: দিন পার হলেই পর্দা ওঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। একদিন পরেই মাঠে নামবে শিরোপার বড় দাবিদার ভারত। কিন্তু নিজেদের ম্যাচের দুদিন আগে দুবাইয়ের ক্যাম্প ছেড়ে গেলেন তাদের বোলিং কোচ মর্নে মর্কেল। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় বাবা অ্যালবার্টের মৃত্যুর খবরে ক্যাম্প ছেড়ে গিয়েছেন ভারতের বোলিং কোচ।ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, মর্কেল গতকাল ১৭ ফেব্রুয়ারির দলের অনুশীলন সেশনে অংশ নেননি। তিনি টুর্নামেন্টের সময় আবার ভারতীয় দলে যোগ দেবেন কি না, সেটাও এখন পর্যন্ত স্পষ্ট নয়।

ফেব্রুয়ারির ১৫ তারিখ দুবাইয়ে ভারতের সঙ্গেই ছিলেন মর্নে মরকেল। ছিলেন দলের একেবারে শুরুর অনুশীলন পর্বেও। যদিও ১৭ তারিখের অনুশীলনে দেখা যায়নি তাকে। এরপরেই নানা গুঞ্জন শুরু হয়। একপর্যায়ে জানা যায়, তার পারিবারিক এই ট্র্যাজেডির কথা। মর্নে মর্কেলের প্রস্থানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ঠিক আগেই ভারত দলে বড় এক ঘাটতি দেখা গেল।মর্নে মরকেলের না থাকা ভারতের পেস বোলিং বিভাগের জন্য বেশ বড় এক ধাক্কা। দুবাইয়ের পিচে পেসারদের জন্য পরিস্থিতি খুব একটা সহজ হওয়ার কথা নয়। তার ওপর দলের মূল পেসার জাসপ্রিত বুমরাহ আগেই ছিটকে গিয়েছেন ইনজুরির কারণে।

আরও পড়ুন

মোহাম্মদ শামির পাশে অনেকটা তরুণ দুই মুখ আর্শদীপ সিং এবং হার্শিত রানাকে নিয়েই পেস বিভাগের আক্রমণ সাজিয়েছে তারা। ভারতের প্রথম ম্যাচ ২০ তারিখ। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। ২৩ তারিখের বিগ ম্যাচে গম্ভীর শিষ্যরা মুখোমুখি হবে পাকিস্তানের। এরপর বেশ একটা বিরতি পাচ্ছে ভারত। তাদের শেষ ম্যাচ ২ মার্চ, নিউজিল্যান্ডের বিপক্ষে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ