ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৪৪ দুপুর

আ.লীগের হরতাল মোকাবিলায় কঠোর অবস্থানে পুলিশ: ডিএমপি কমিশনার

তেজগাঁও বিভাগের সংস্কারকৃত কার্যালয় উদ্বোধনে ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের ডাকা হরতাল প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। খারাপ কোনও কিছু ঘটবে না, নগরবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপ-পুলিশ কমিশনার তেজগাঁও বিভাগের সংস্কারকৃত কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পতিত আওয়ামী লীগ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) হরতাল ঘোষণা দিয়েছে, এ বিষয়ে ডিএমপির প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। কোনো ধরনের অরাজকতা করতে দেওয়া হবে না। নিরাপত্তা নিয়ে কোনো সংশয় বা আতঙ্ক নাই। কেউ ফেসবুকে কিছু ঘোষণা দিলে তা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই।’

মোহাম্মদপুরসহ রাজধানীর ছিনতাই প্রসঙ্গে তিনি বলেন, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই বেড়ে যাওয়ায় সেখানে আমাদের সর্বোচ্চ সংখ্যক অফিসার মোতায়েন করা হয়। এখন মোহাম্মদপুরসহ রাজধানীজুড়ে ছিনতাই কমে এসেছে। এটা আরও কমে আসবে।

আরও পড়ুন

অপারেশন ডেভিল হান্টের বিষয়ে সাজ্জাদ আলী বলেন, ‘অপারেশন ডেভিল হান্টে আমরা একা অপারেশন করি না। সব বাহিনীর লোকজনকে সঙ্গে নিয়ে এই অপারেশনটা করা হচ্ছে।’

উপ-পুলিশ কমিশনার তেজগাঁও বিভাগের সংস্কারকৃত কার্যালয়ের উদ্বোধনের সময় স্মৃতিচারণ করে তিনি বলেন, এই অফিসে আমি দুই বছর দায়িত্ব পালন করেছি। তাই এখানে আমার স্মৃতি জড়িত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশ-সহ ৬ দেশের জাহাজ: আরাগচি

এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান