ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:১১ দুপুর

সিরাজগঞ্জের কাজিপুরে ড্রেন ভেঙে ফেলায় সেচ নিয়ে বিপাকে ৩৩ কৃষক

সিরাজগঞ্জের কাজিপুরে ড্রেন ভেঙে ফেলায় সেচ নিয়ে বিপাকে ৩৩ কৃষক

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে সেচের জন্যে নির্মিত মাটির ড্রেন ভেঙে ফেলায় সেচ নিয়ে বিপাকে পড়েছেন ৩৩ কৃষক। গত রোববার সকালে উপজেলার পারুলকান্দি গ্রামের দক্ষিণ পাশে অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় নেয়া ছোহরাব হোসেনের একটি অগভীর নলকূপের এই ড্রেন ভেঙে ফেলেন একই গ্রামের মিজানুর রহমান সুইট ও তার লোকজন। এ বিষয়ে ওই দিন বিকেলে ভুক্তভোগী ছোহরাব হোসেন বাদি হয়ে ছয়জনের নাম উল্লেখ করে কাজিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-২ কাজিপুর জোনাল অফিসের আওতায় একটি অগভীর সেচপাম্প বসিয়ে সেচকাজ চালিয়ে আসছেন পারুলকান্দি গ্রামের ছোহরাব হোসেন আমজাদ। গতকাল রোববার ভোরে সেচপাম্প চালু করে তিনি জমিতে পানিসেচ দিচ্ছিলেন।

এরই এক পর্যায়ে বেলা সাড়ে ১১টায় মিজানুর রহমান সুইটের নেতৃত্বে কয়েকজন সেচের ড্রেন ভেঙে ফেলেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে এসময় তারা সেচঘরের বেড়াসহ ঘরের বৈদ্যুতিক সংযোগের জিনিসপত্র ভাঙচুর করেন। এদিকে ড্রেন না থাকায় ৩৩ জন কৃষকের ২৮ বিঘা জমির বোরো ধানের জমিতে সেচ বন্ধ রয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে  মিজানুর রহমান ওরফে সুইট বলেন, পারিবারিক বিরোধের কারণে ওই স্কিমের আওতায় আমার ৮ বিঘা জমিতে সেচ দিচ্ছেন না ছোহরাব। সেচের পুরো ড্রেন আমার জমির মধ্যে দিয়ে প্রবাহিত। সেচ পাওয়ার জন্যে আমিও চেষ্টা করেছি। কোন প্রতিকার না পেয়ে আমি ড্রেন ভেঙেছি। আমি সেচ পেলে ড্রেন নির্মাণ করে দেবো। কাজিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা